October 17, 2026, 12:08 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নেদারল্যান্ডসে ২ হাজার ৪০০ জন জলবায়ু কর্মী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেদারল্যান্ডসে ২ হাজার ৪০০ জন জলবায়ু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। হেগের একটি প্রধান মোটরওয়ে অবরোধ করার পর বিপুল সংখ্যক এই বিক্ষোভকারীকে পুলিশ আটক করে।

জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে বিক্ষোভ করছিলেন তারা। এমনকি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামানও ব্যবহার করে। রোববার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানি শিল্পে সরকারি ভর্তুকি বন্ধের দাবিতে শনিবার নেদারল্যান্ডসের একটি মহাসড়কে বিক্ষোভে নামা হাজার হাজার জলবায়ু কর্মীকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করেছে। মূলত রাস্তা বন্ধ করে বিক্ষোভ না করতে কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে জলবায়ু কর্মীরা।

রয়টার্স বলছে, কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে ১০ হাজারেরও বেশি বিক্ষোভকারী এ১২ হাইওয়ে ধরে হেগের দিকে মিছিল শুরু করে। পরে পুলিশ জলকামান ব্যবহার করে এবং ২৪০০ জলবায়ু কর্মী আটক করে।

পুলিশ এক বিবৃতিতে বলেছে, তারা ২৪০০ বিক্ষোভকারীকে আটক করেছে। আটকৃতদের মধ্যে নাবালক শিশুও রয়েছে। জলকামান ব্যবহারের ঘটনায় কারও আহত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

এক্সটিংকশন রেবেলিয়ন নামে একটি সংগঠন শনিবার এই প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করে এবং এতে হাজার হাজার জলবায়ু কর্মী যোগ দিয়েছিলেন। বিক্ষোভ চলাকালীন কর্মীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে দ্য হেগের এ১২ মহাসড়কে হাঁটাহাঁটি করছিলেন।

এক্সটিংকশন রেবেলিয়ন বলছে, নেদারল্যান্ডস সরকার তেল ও গ্যাস শিল্পে ভর্তুকি দেওয়ার জন্য সরকারি তহবিল ব্যবহার বন্ধ না করা পর্যন্ত তারা বিক্ষোভ চালিয়ে যাবে।

এর আগে গত মে মাসে নেদারল্যান্ডসে দেড় হাজারেরও বেশি জলবায়ু বিক্ষোভকারীকে আটক করেছিল পুলিশ। হেগের একটি হাইওয়ে অবরোধ করার পর তাদের পুলিশ আটক করে। পরে অবশ্য আটককৃতদের বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page