November 28, 2026, 4:40 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

নেপালে বাস দুর্ঘটনায় ২৭ ভারতীয় পর্যটক নিহত ; আহত ১৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতীয় পর্যটকদের বহনকারী একটি বাস নেপালের মহাসড়ক থেকে নদীতে পড়ে ২৭ জন নিহত এবং আরো ১৬ জন আহত হয়েছে।
বাসটি পর্যটন নগরী পোখারা থেকে রাজধানী কাঠমা-ুতে যাওয়ার সময় স্থানীয় সময় দুপুরে মধ্যাঞ্চলীয় তানাহুন জেলায় দুর্ঘটনার কবলে পড়ে।
তানাহুন জেলার কর্মকর্তা জনার্দন গৌতম বলেছেন, ৪৩ যাত্রীর মধ্যে ২৭ জন প্রাণ হারিয়েছে।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা যাত্রীদের পানি থেকে উদ্ধারের জন্যে উত্তাল মারস্যংদী নদীতে অভিযান শুরু করে। আহত ১৬ যাত্রীকে সামরিক হেলিকপ্টারে করে চিকিৎসার জন্য কাঠমা-ুতে নিয়ে যাওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বাসের সকল আরোহী ভারতীয় নাগরিক। আগের রাতে পোখারায় থাকা এসব পর্যটক বাসে
চড়ে কাঠমা-ুর দিকে যাচ্ছিল।
গৌতম জানান, নিহতদের ২৬ জনের মৃতদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে এবং সব প্রক্রিয়ার পর পোখরায় পাঠানো হবে। এছাড়া ভরতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে।
উদ্ধার অভিযানে জোর দেয়া হয়েছে উল্লেখ করে গৌতম আরো বলেন, আমরা এখন দুর্ঘটনার তদন্ত করব।
উল্লেখ্য, নেপালে খারাপ রাস্তা, দূর্বল রক্ষণাবেক্ষণের কারণে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ একটি ঘটনা।
সরকারি হিসেবে, গত এপ্রিল পর্যন্ত ১২ মাসে নেপালের সড়কসমূহে প্রায় দুই হাজার ৪শ’ মানুষ প্রাণ হারিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page