November 26, 2026, 9:55 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

নেপালে সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ৫১

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নেপালে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া সহিংসতায় নিহতের সংখ্যা ৫১ জনে পৌঁছেছে। চলতি সপ্তাহে দুর্নীতিবিরোধী বিক্ষোভ-সহিংসতায় নিহতের এই সংখ্যা জানিয়েছে দেশটির পুলিশ।

নেপালে সৃষ্ট বিশৃঙ্খলার পূর্ণাঙ্গ চিত্র সামনে আসার সাথে সাথে শুক্রবার পুলিশ জানিয়েছে, এই সংখ্যাটি হালনাগাদ করা হয়েছে।

দেশটির পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কারফিউ জারি করেছে এবং রাস্তার নিয়ন্ত্রণ নিয়েছে।

গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর সরকারি নিষেধাজ্ঞা, দুর্নীতি এবং দুর্বল শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিক্ষোভের ওপর পুলিশের দমন-পীড়নের সময় নিহতদের মধ্যে কমপক্ষে ২১ জন বিক্ষোভকারীও ছিলেন।

মঙ্গলবার বিক্ষোভকারীরা সংসদে আগুন ধরিয়ে দেয়। কেপি শর্মা অলি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং সেনাবাহিনী তখন রাস্তার নিয়ন্ত্রণ নেয়।

শুক্রবার নেপালের সেনাবাহিনী জানিয়েছে, তারা বিদ্রোহের সময় লুট হওয়া ১শ’ টিরও বেশি বন্দুক উদ্ধার করেছে। এই সময় বিক্ষোভকারীদের স্বয়ংক্রিয় রাইফেল উঁচিয়ে ধরতে দেখা গেছে।

পুলিশের মুখপাত্র বিনোদ ঘিমিরে বলেছেন, ‘এই সপ্তাহে বিক্ষোভে এখন পর্যন্ত ৫১ জন মারা গেছেন। এর মধ্যে কমপক্ষে ২১ জন বিক্ষোভকারী এবং তিনজন পুলিশ সদস্য রয়েছেন।’

সংসদ থেকে শুরু করে বিলাসবহুল হোটেল, নেপালের প্রতিবাদ আন্দোলন অভিজাত শ্রেণিকে টার্গেট করে তৈরি হয়েছিল

ঘিমিরে বলেছেন, নিহতদের মধ্যে নেপালি নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে পালানোর সময় বা পরে নিহত বন্দিরাও অন্তর্ভুক্ত।

তিনি আরো বলেছেন, ‘বিশৃঙ্খলার সময় দেশব্যাপী একাধিক কারাগার থেকে পালিয়ে যাওয়া ১২৫০০ জনেরও বেশি বন্দী এখনও পলাতক।’

কিছু পলাতক ব্যক্তি বিশাল ও ছিদ্রযুক্ত সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছে, যেখানে ভারতীয় সীমান্ত বাহিনী অনেককে আটক করেছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page