April 2, 2026, 12:07 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

নেপালে ৬.৬ মাত্রার ভূমিকম্পে  ৬ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নেপালে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে দেশটির ডোটি জেলায় একটি বাড়ি ধসে ছয় জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ২টা ২৭ মিনিটের দিকে রাজধানী কাঠমান্ডু থেকে ৩৪০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত দিপায়ল শহরে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা-ইউএসজিএস জানিয়েছে, দেশটির দিপায়ল শহরের কাছে ভূ-পৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।

অন্যদিকে, মঙ্গলবার রাত ৯টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যার উৎপত্তিস্থল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস।

নেপালে এই ভূমিকম্প আঘাত হানার পর ভারতের দিল্লি এবং পার্শ্ববর্তী শহরগুলিতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। এই তীব্র কম্পন প্রায় ১০ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page