September 29, 2026, 11:38 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে অস্ত্রসহ যুবদল নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জাতীয়তাবাদী যুবদলের সভাপতিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে ধর্মপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া জাহিদুল ইসলাম রুবেল (৩৮) রামনারায়ণপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও ওই এলাকার মৃত হোসেন চৌধুরীর ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তার বসতবাড়ির দক্ষিণ পাশের জানালার সানশেডের ওপর থেকে একটি দেশীয় তৈরি পিস্তল উদ্ধার করা হয়, যার সঙ্গে ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত ছিল। এছাড়া উদ্ধার করা হয় ৩০৩ রাইফেলের সাত রাউন্ড গুলি, সাত রাউন্ড ১২ বোর কার্তুজ (রাবার বুলেট) এবং একটি লোহার তৈরি পুরাতন চাপাতি দা। এসব অস্ত্র ও গোলাবারুদ রুবেল নিজেই বের করে দেয় বলে যৌথবাহিনীর সূত্রে জানা গেছে।

চাটখিল উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন ভূঁইয়া বলেন, জাহিদুল ইসলাম রুবেল দুই বছর ধরে ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে আছে। তার কাছে আগ্নেয়াস্ত্র পায়নি। তার ঘরের বাইরে পাওয়া গেছে। আমরা মনে করছি এটা ষড়যন্ত্র। আশা করি তদন্তে একদিন সত্যতা বের হয়ে আসবে।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ চৌধুরী বলেন, জাহিদুল ইসলাম রুবেলকে অস্ত্র আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page