October 15, 2026, 10:57 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে আদালতের সামনে শিয়ালের মাংস বিক্রি ; যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালী জেলা শহরে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করতে গিয়ে তাজুল ইসলাম (৩৫) নামের এক যুবককে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত শিয়ালের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজাম উদ্দিন আহমেদ।

দণ্ডপ্রাপ্ত তাজুল ইসলাম নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের আবু তা‌হেরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি করছিলেন তাজুল ইসলাম। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ইউএনও নিজাম উদ্দিন আহমেদ। তিনি প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রির সময় তাজুল ইসলামকে হাতেনাতে আটক করেন। এ সময় বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুসারে শিয়াল এর মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ। তাই তাজুল ইসলামকে বন্য প্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুসারে ৫০০০ টাকা জরিমানা অনাদায়ে ৭ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান তাজুল ইসলাম। জব্দ করা শিয়ালের মাংস উপজেলা পরিষদ চত্বরে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

এ সময় বন্যপ্রাণী ও জীব‌ বৈ‌চিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খ‌লিল, উপকূলীয় বন বিভাগের সদর রেঞ্জের কর্মকর্তা এএসএম ম‌হিউ‌দ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, শিয়ালসহ অন্যান্য বন্যপ্রাণী প্রকৃতির অবিচ্ছেদ্য অঙ্গ যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার পাতি শিয়ালকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ এর তফসিল-১ এ সংরক্ষিত বন্যপ্রাণী হিসেবে তালিকাভুক্ত করেছে। যা ধরা, মারা, বিক্রি করা বা খাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page