August 1, 2026, 1:50 pm
শিরোনামঃ
নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন : শুভেন্দু অধিকারী জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি : অ্যাটর্নি জেনারেল ত্রয়োদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ব্যয় জামায়াতের ; শূন্য ব্যয় ২৮ দলের ময়মনসিংহে খাল থেকে উদ্ধার হলো বিদায়ী পোস্ট দেওয়া তরুণের মরদেহ চট্টগ্রামে মৎস্যঘের দখলের জেরে ১ জন নিহত মোদিকে নিয়ে আপত্তিকর পোস্ট করায় ভারতের মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে জাল টাকা চক্রের ১ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র ইদ-উল-আজহাকে সামনে রেখে নোয়াখালীর কবিরহাটসহ জেলার বিভিন্ন এলাকায় জাল টাকা সরবরাহকারী সক্রিয় চক্রের সদস্য মো. শিহাব ((২৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ২৯ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এরআগে শনিবার দিবাগত রাতে নতুন শাহজীরহাট বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে শাহ পরানসহ ওই চক্রের কয়েকজন সদস্য পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত শিহাব মাদারীপুর জেলার শিবচর থানার উৎরাইল গ্রামের বাবুলের ছেলে। বর্তমানে সে চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকায় থাকে।

পুলিশ জানায়, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে কবিরহাট পৌর এলাকার নতুন শাহজীরহাট বাজারের একটি দোকান এক ব্যক্তি জাল টাকা দিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে ওই বাজারে অভিযান চালায় পুলিশ।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জাল টাকা চক্রের ২-৩ জন সদস্য পালিয়ে গেলেও শিহাবকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার দেহে তল্লাশি চালিয়ে এক হাজার টাকার ২৯টি জাল নোট জব্দ করা হয়, জব্দকৃত প্রতিটি নোটের গায়ে ঘ ঠ ৮৮২৪২৮৪ নম্বর লেখা ছিল।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা আসন্ন পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষ্যে বিভিন্ন এলাকার হাট বাজারে জাল টাকা ব্যবহার করে আসছে। শিহাব ওই চক্রের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ঢাকার শ্যামপুর, যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি থানায় একাধিক মামলা রয়েছে।

এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page