October 14, 2026, 4:50 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ও আমান উল্লাহপুর ইউনিয়নে পৃথক অভিযানে তিনজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক ও একটি এলজি জব্দ করা হয়।

বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানায় র‌্যাব-১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মাহমুদুল হাসান।

আটককৃতরা হলেন, ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের নূর মিয়ার ছেলে শাওন (২৮), আলাইয়াপুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের শামছুল হকের ছেলে আরিফুর রহমান জনি (৩২) ও একই ইউনিয়নের ভবভদ্রী গ্রামের নজরি আহম্মদের ছেলে নিজাম উদ্দিন (৩৬)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে র‌্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের একটি দল আলাইয়াপুর ইউনিয়নে অভিযান চালায়। এসময় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়ার সময় জনি ও নিজাম উদ্দিনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একটি এলজি জব্দ করা হয়। একই রাতে র‌্যাবের অপর একটি দল ছয়ানী ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র ভাড়া দেওয়ার সময় শাওন নামের এক অস্ত্রধারীকে একটি একনলা বন্দুকসহ আটক করে।

কোম্পানী কমান্ডার লে. মাহমুদুল হাসান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page