October 14, 2026, 2:47 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে ৩ দালাল ধরে থানায় দিলেন কাদের মির্জা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর কোম্পানীগঞ্জের থানাসহ বিভিন্ন সরকারি দপ্তরে সেবা নিতে আসা মানুষের কাছে টাকা নিয়ে কাজ হবে বলে দালালি করা ৩ দালালকে ধরে থানায় দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

শুক্রবার সকালে কোম্পানীগঞ্জ থানার সামনে থেকে তাদের ধরে থানায় সোপর্দ করেন তিনি। এরপর গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদ নগর গ্রামের মৃত জিয়াউল হকের ছেলে মো. স্বপন মিয়া (৪০), বসুরহাট পৌরসভার ৬ নং ওয়ার্ডের মৃত মুজিবুর হকের ছেলে মো. সিদ্দিকুর রহমান (৪৫) ও মৃত আব্দুল কাদেরের ছেলে খোকন মিয়া (৪২)।

জানা যায়, থানাসহ বিভিন্ন অফিসে সেবা নিতে আসা মানুষকে তাদের সমস্যার সমাধান হবে উল্লেখ করে টাকা পয়সা নিয়ে থাকে এসব দালাল। তারা নিজেদের থানার ওসির সাথে ভালো সম্পর্ক আছে বলে সেবা নিতে আসা মানুষদের জানায়। এছাড়াও নিজেরা নিজেরা সালিশের নামে সেবাপ্রার্থীদের হয়রানি করে।

এ বিষয়ে জানতে চাইলে আবদুল কাদের মির্জা বলেন, দালালি করা এদের পেশা এবং নেশা। নাম বিক্রি করে নিজেরা সালিশের নামে মানুষের টাকা হাতিয়ে নেয়। অসহায় মানুষের ভোগান্তির শেষ নাই। তাই এদের আইনের আওতায় আনতে আমি থানায় সোপর্দ করেছি।

কাদের মির্জা আরও বলেন, গত পরশু আমার করোনা ফলাফল নেগেটিভ এসেছে। অনেকেই আমার কাছে দালালদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছে। দালালদের কারণে সাধারণ মানুষ সেবা পাচ্ছে না। শরীরটা একটু ভালো লাগায় হাঁটতে বের হয়ে এসব দালাল ধরেছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, এই চক্রের কেউ বাকি আছে কিনা খবর নিচ্ছি। পর্যায়ক্রমে বাকিদেরও গ্রেপ্তার করা হবে। নির্বিঘ্নে যেনো সাধারণ মানুষ সেবা পায় সেজন্য পুলিশ কাজ করছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page