September 14, 2026, 1:29 pm
শিরোনামঃ
মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদায় আমন্ত্রণ জানায়নি ভারত : স্পিকার দুদকের তলবে হাজির না হয়ে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন ১২ নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট শুরু : ইসি সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার জামালপুরে সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুনের অভিযোগ পঞ্চগড়ে বিএনপির দুই সংসদ সদস্যের সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত নতুন পোশাক আইন করছে ভারত ; বিপাকে মুসলিমরা বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীর মাইজদীতে বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা ; যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালী জেলা শহর মাইজদীর গুপ্তাংক বারলিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। তবে এই হত্যাকাণ্ডের কোন কারণ এখনও জানাতে পারেনি পুলিশ।

বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম ও তার এসএসসি ফলপ্রার্থী মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।

ওই বাসার একজন ভাড়াটিয়া নারী জানান, সকালে দ্বিতীয় তলা থেকে চিৎকার করতে করতে প্রিয়ন্তী রক্তাক্ত অবস্থায় দরজার সামনে আসে। পরে দরজা খুলে দিলে সে মেঝেতে পড়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমিন নামে স্থানীয় এক ব্যবসায়ী জানান, ওই বাসা থেকে এক যুবক বের হওয়ার সময় তাকে আটক করতে চাইলে প্রথমে সে দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে প্রায় ২০০ মিটার দূর থেকে ধাওয়া করে আটক করা হয়। এ সময় ওই যুবকের জামা-কাপড় রক্ত মাখা ছিল।

পরে স্থানীয়রা প্রিয়ন্তিদের দোতলার বাসায় গিয়ে দেখেন তার মা নুর নাহারও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।

অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন জানান, মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় আলতাফ হোসেন নামে একজনকে স্থানীয়রা আটক করেছে। পরে তাকে পুলিশ থানায় নিয়ে আসা হয়। ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করা হচ্ছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page