September 3, 2026, 7:46 am
শিরোনামঃ
যশোরের বেনাপোল চেকপোষ্টে ভারতীয় নাগরিকের মৃত্যু জ্বালানি সংকট মোকাবিলায় বাড়ছে এলএনজি আমদানি ও সরবরাহ : প্রধানমন্ত্রী দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক নির্মাণে ভারত সরকার আগ্রহী প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : প্রেস সচিব প্রধানমন্ত্রী তারেক রহমান বুদ্ধিমান মানুষ, সফরের সিদ্ধান্ত তার ওপর: ভারতীয় হাইকমিশনার নোয়াখালীতে খেলাকে কেন্দ্র করে বিএনপি নেতাকে মারধরের অভিযোগ ; হাসপাতালে ভর্তি পাবনায় কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ আন্দোলনে শিক্ষক-কৃষকদের ওপর করা মামলা প্রত্যাহার করলেন ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে ১১ জন নিহত মার্কিন বিমানঘাঁটি সরান নয়তো ধ্বংসের প্রস্তুনি নেন : আইআরজিসি
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীতে সেপটিক ট্যাংক থেকে ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের দুই দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে মীর হোসেন ওরফে সাদ্দাম (৩১) নামের সাবেক এক ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের একটি নতুন বাড়ির সেপটিক ট্যাংক থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মীর হোসেন ওরফে সাদ্দাম বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মনহর আলী পিয়ানো বাড়ির মৃত মমিনুল হকের ছেলে। তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিসানের মালিকানাধীন রড সিমেন্টের দোকান সোলেমান ট্রেডার্সের ম্যানেজার ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে নিখোঁজ হন সাদ্দাম। এরপর তার পরিবার মৌখিকভাবে বেগমগঞ্জ থানায় বিষয়টি জানায়। শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের একটি নতুন বাড়িতে আম কুড়াতে যায় কয়েকটি শিশু। সেখানে তারা একটি সেপটিক ট্যাংকের ভেতর পলিথিনে মোড়ানো অবস্থায় সাদ্দামের মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের দুটি দল দুপুর ১২টা ১৫ মিনিটে মরদেহটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের গলা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলাকেটে হত্যা করা হয়েছে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিবার বেগমগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এজাহার পেলে মামলা রুজু করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page