September 16, 2026, 12:09 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব ইরানের এক হামলা সামাল দিতে বহু ইন্টারসেপ্টর নিক্ষেপ করলো যুক্তরাষ্ট্র মক্কায় ড্রোন হামলার চেষ্টা কালো অধ্যায় হয়ে থাকবে: সৌদি আরব প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নোয়াখালীর বেগমগঞ্জর কবর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক নোয়াখালীর বেগমগঞ্জর একটি ভাঙ্গা কবর থেকে ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার উদ্ধার করা হয়েছে। কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি ভাঙ্গা কবরে বেশকিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে একজন ৯৯৯ নম্বরে ফোন করেন।

আজ রোববার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এ কথা জানান।

তিনি বলেন, আজ সকাল সাড়ে দশটায় কবরস্থান পরিষ্কার করতে গিয়ে একটি ভাঙ্গা কবরে বেশকিছু আগ্নেয়াস্ত্র দেখতে পেয়ে একজন কলার নোয়াখালীর বেগমগঞ্জ থানার জগদীশপুর থেকে আমাদেরকে জানান।

তাৎক্ষণিকভাবে বেগমগঞ্জ থানাকে দ্রুত এই অস্ত্র উদ্ধারে ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানানো হয়।

সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে, ওই ভাঙ্গা কবর থেকে দেশে তৈরি ৫টি নতুন একনলা বন্দুক ও ১টি পাইপগান উদ্ধার করে।

লক্ষীপুর ও নোয়াখালী জেলার সীমান্ত সংলগ্ন ঘটনাস্থলটি লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার অন্তর্ভুক্ত হওয়ায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সংক্রান্ত পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page