April 6, 2026, 2:11 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নৌকা ডুবে সাগরে ভাসা ১৮০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কয়েক সপ্তাহ ধরে সাগরে ভাসা রোহিঙ্গাবোঝাই একটি হালকা নৌযান ডুবে গেছে বলে খবর দিয়েছে ইউএনএইচসিআর। এর ফলে ওই নৌকায় থাকায় ১৮০ জন রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থাটি।

ইউএনএইচসিআরের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গেল নভেম্বর মাসে বাংলাদেশের শরণার্থী ক্যাম্প থেকে রোহিঙ্গাদের একটি দল চলাচলের প্রায় অনুপযোগী ওই নৌযান নিয়ে সমুদ্রে আটকা পড়েছিল।

অসমর্থিত সূত্রে ইউএনএইচসিআর বলেছে, সমুদ্রে নিখোঁজ হওয়ার পর রোহিঙ্গাবোঝাই ওই নৌকাটি সম্ভবত ডুবে গেছে। সেখানে থাকা রোহিঙ্গাদের সঙ্গে তাদের আত্মীয়স্বজনরা যোগাযোগ হারিয়েছেন। ফলে তারা মারা গেছে বলে মনে করা হচ্ছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের সেনাবাহিনীর কাঠামোবদ্ধ নির্যাতন-নিপীড়নের মুখে প্রাণে বাঁচতে দেশটির রাখাইন প্রদেশ থেকে বাংলাদেশের দিকে রোহিঙ্গাদের ঢল নামে। সেসময় আসা রোহিঙ্গাদের নিয়ে বাংলাদেশের কক্সবাজারে ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে অবস্থান করছে।

বাংলাদেশে আশ্রিত এই শরণার্থীরা মালয়েশিয়া-ইন্দোনেশিয়ার মতো দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে যাওয়ার চেষ্টায় সাগরে ঝুঁকিপূর্ণ যাত্রা করে। সাগর থেকে প্রায় রোহিঙ্গাদের উদ্ধারের খবর আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

চলতি ডিসেম্বরের শুরুর দিকে শ্রীলঙ্কার নৌবাহিনী দেশটির উত্তর উপকূলের কাছে ভাসতে থাকা ১০৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছিল। সবশেষ রোহিঙ্গাবোঝাই নৌযানটি আন্দামান সাগরে ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page