October 12, 2026, 5:51 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

নৌকা দেশের উন্নয়ন ও সুশাসনের প্রতীক : পলক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী সব সময় অসহায় মানুষের পাশে থাকে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধুর বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রুপ স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।

শুক্রবার (২১ এপ্রিল) নাটোরের সিংড়া পৌরসভা প্রাঙ্গনে পৌরসভার ১ হাজার অসহায় পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে ঈদের শুভেচ্ছা উপহার বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ঈদ উপহার প্যাকেটে আছে পোলাও চাল, তেল, চিনি, সেমাই, দুধ, মসলা, আলু, পেঁয়াজ এবং মুরগি। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার ইউনিয়ন পর্যায়ে, আশ্রয়ণ প্রকল্পে এবং সূবর্ণ নাগরিকদের মাঝে তিন হাজার প্যাকেট ঈদের শুভেচ্ছা উপহার প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে সামনে এগিয়ে যাচ্ছে। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শ্রীলংকা এবং পাকিস্তান খাদ্য ও জ্বালানি ঘাটতি নিয়ে দেউলিয়া হয়ে গেছে। অনেক উন্নত দেশ তাদের আর্থিক অবস্থা নিয়ে হিমশিম খাচ্ছে। সকল প্রতিবন্ধকতা পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর আজন্ম লালিত সাম্য ও বৈষম্যমুক্ত সোনার বাংলার আধুনিক রুপ সুখী সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে উঠবে। এই লক্ষ্য পূরণে আওয়ামী লীগের সকল নেতাকর্মী সক্রিয় আছে।

পলক বলেন, নৌকা হচ্ছে দেশের উন্নয়ন ও সুশাসনের প্রতীক। বিগত ১৪ বছর আওয়ামী লীগ একাধারে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো নৌকা মার্কা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান ও ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডালিম আহমেদ ডন ও সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page