October 12, 2026, 10:09 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

নৌকা মার্কা নিয়ে নির্বাচন করলে এনসিপি জয়ী হবে : সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল বলেছেন, ‘এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে, তাহলে জিতে যাবে। জেতার পর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দেবে।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহবুব কামাল বলেন, ‘আমাদের এখানে এতো ফিলোসফার (দার্শনিক) জন্মেছে যে কথা বলা মুশকিল হয়ে গেছে। সবাই ফিলোসফার এবং সবাই এমনভাবে দার্শনিক কথা বলবে, মনে হবে আমরা কিছুই জানি না, কিছুই বুঝি না।’

তিনি বলেন, ‘আমি অফিসের নিচেই চায়ের দোকানে আলাপ করছিলাম। আমি বললাম— আমি এনসিপিকে একটা সাজেশন দিতে চাই যে আওয়ামী লীগের নিবন্ধন তো বাতিল করা হয়েছে। নৌকা মার্কাও আওয়ামী লীগের নেই। এনসিপি যেন নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে। এতে গ্রামের অনেক মানুষ যারা নৌকা মার্কাকে মনে করে বঙ্গবন্ধুর দল তারা ভোট দেবে। এনসিপি জিতে যাবে। তারপর বঙ্গবন্ধুকে ছুড়ে ফেলে দিতে পারবে।’

তিনি আরো বলেন, ‘গ্রামের একজন অশীতিপর বৃদ্ধ-বৃদ্ধাকে জিজ্ঞেস করেন, তিনি কী বলবে জানেন? তিনি বলবেন— আমি ৫৪ সাল থেকে নৌকা মার্কায় ভোট দেই। তারা এই রাজনীতির ঘোরপ্যাঁচ বোঝে না।’

জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, ‘আপনি একটি অবাস্তব ধারণা বাস্তবায়ন করছেন যে মুক্তিযুদ্ধ থাকবে না, মুক্তিযুদ্ধের চিহ্ন থাকবে না। এটা কি বাস্তবায়নযোগ্য?’

তিনি বলেন, ‘মানুষের জীবন হচ্ছে কিছু স্মৃতির সমষ্টি। আমি আমার জীবনের ৭০-৭১ বছরে কি করেছি, না করেছি সেটা নিয়ে স্মৃতিচারণ করি। স্মৃতি নেই মানে তিনি মৃত-জড় পদার্থ। তো মুক্তিযুদ্ধ তো আমাদের একটি স্মৃতি, আপনারা আমাদের সেই স্মৃতি মুছে দিতে চাচ্ছেন।’ একুশে টিভি অনলাইনের সৌজন্যে

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page