September 7, 2026, 11:40 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

ঈদে ফিটনেসবিহীন বাস ঢাকার বাইরে না পাঠানোসহ ৫ নির্দেশনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন পবিত্র ঈদুল আজহায় ঢাকা শহরের লক্কড়-ঝক্কড় (ফিটনেসবিহীন) কোনো বাস ঢাকার বাইরে রিজার্ভে না পাঠানোসহ ৫টি নির্দেশনা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

মঙ্গলবার (২০ জুন) সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি ও করণীয় বিষয়ে জরুরি আলোচনা করার জন্য গত ১৯ জুন সমিতির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঢাকার প্রায় ১২০টি পরিবহন কোম্পানির চেয়ারম্যান, এমডি, সবগুলো রুট মালিক সমিতি, গাবতলী ব্যতীত অন্যান্য সব টার্মিনাল মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

সভায় আলোচনা ও পর্যালোচনা শেষে নিচের লিখিত সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়।

১. ঢাকা শহরের লক্কড়-ঝক্কড় কোনো বাস ঢাকার বাইরে রিজার্ভে পাঠানো যাবে না।

২. ঈদের বকশিশ ও শ্রমিকদের বেকার ভাতার নামে অতিরিক্ত কোনো টাকা আদায় করা যাবে না।

৩. যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

৪. বৈধ লাইসেন্স ছাড়া বাস চালানো এবং ড্রাইভারের অনুপস্থিতিতে হেলপার দিয়ে বাস চালানো যাবে না।

৫. বাস টার্মিনালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সরকারের পাশাপাশি প্রতিটি টার্মিনালে বিশেষ করে সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে মালিক-শ্রমিক সমন্বয়ে একটি ভিজিল্যান্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টিমের কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে টার্মিনালে শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page