September 26, 2026, 8:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি সহজ হবে না : মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি সহজ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, ন্যাটোর সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে বিশেষ কিছু আয়োজন সম্পন্ন করতে হবে।

রাশিয়া যখন ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি ঠেকাতে ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে দেশটিতে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে তখন একথা বললেন বাইডেন।

তিনি বলেন, কিয়েভকে সবার আগে তার সামরিক বাহিনীকে ন্যাটোর অপর সদস্য দেশগুলোর সমকক্ষ হিসেবে তৈরি করতে হবে। তাদেরকে সমমানে উন্নীত হতে হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাজেই বিষয়টি অতোটা সহজ নয়।

ওয়াশিংটনের নিকটবর্তী একটি সামরিক ঘাঁটি পরিদর্শন করতে গিয়ে শনিবার এসব কথা বলেন বাইডেন। তিনি দাবি করেন, ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য কিয়েভের সামনে যেসব শর্ত রয়েছে তা রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে শিথিল করা হবে না।

বাইডেন এমন সময় এ বক্তব্য দিলেন যখন ন্যাটো জোটের মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ শুক্রবার ব্রাসেলসে বলেছেন, জোটের শীর্ষ নেতারা আগামী মাসে লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনিয়াসে প্রথমবারের মতো ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন।ওই বৈঠকে নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page