July 31, 2026, 11:48 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোতে যোগ দেওয়ায় ফিনল্যান্ডের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থার হুমকি দিল রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিয়েছে। তারা ৩১তম সদস্য হিসেবে পশ্চিমা সামরিক জোটে যোগ দেয়। এদিকে, এ ঘটনায় পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে রাশিয়া। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার (৪ এপ্রিল) সতর্ক করে দিয়ে জানিয়েছেন, ফিনল্যান্ডে কী ঘটছে তা রাশিয়া ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ’ করবে। তিনি ন্যাটো সম্প্রসারণকে রাশিয়ার ‘জাতীয় স্বার্থ ও নিরাপত্তার লঙ্ঘন’ বলে বর্ণনা করেছেন।

রাশিয়া জানিয়েছে, ফিনল্যান্ড ন্যাটো সদস্য হিসেবে নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। রাশিয়ান কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, ন্যাটো ফিনল্যান্ডে অতিরিক্ত সেনা ও অস্ত্র পাঠালে মস্কোও ফিনল্যান্ডের কাছে তার সামরিক উপস্থিতি বাড়াবে।

এদিকে, ন্যাটো প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ মঙ্গলবার জানান, ফিনল্যান্ড সাহায্যের জন্য আবেদন না করলে নর্ডিক দেশটিতে কোনো জোটের সেনা পাঠানো হবে না। যখন কোনো দেশ ন্যাটোর সদস্য হয়, তখন এটি জোটের অনুচ্ছেদ পাঁচ দ্বারা সুরক্ষিত থাকে।

নিবন্ধে বলা হয়েছে, ন্যাটোর যেকোনো সদস্য দেশের ওপর হামলা ন্যাটোর সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ, নতুন সদস্য রাষ্ট্র ফিনল্যান্ডে কোনো আগ্রাসন হলে বা দেশটিতে হামলা হলে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর সব সদস্য দেশ ফিনল্যান্ডকে সাহায্য করতে ঝাঁপিয়ে পড়বে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page