October 29, 2026, 3:42 pm
শিরোনামঃ
বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির এক রাতে মস্কোতে ৬১৩ ইউক্রেনীয় ড্রোন ; পাল্টা হামলা রাশিয়ার যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তিতে তুরস্কের সম্মতিতে বাড়তে পারে আঙ্কারা-মস্কো উত্তেজনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ন্যাটোতে সুইডেনের সদস্যপদের বিষয়ে তুরস্কের বিরোধিতাকে কেন্দ্র করে অনেক রাজনৈতিক উত্তেজনার পর অবশেষে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার অবস্থান পরিবর্তন করেছেন।

ন্যাটো মহাসচিব জেনস স্টোলটেনবার্গ লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগে এ খবর দিয়ে বলেছেন, তুর্কি প্রেসিডেন্ট সুইডেনের সদস্যপদ প্রাপ্তির বিষয়ে সম্মতি দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে তুরস্কের সংসদে এ সংক্রান্ত প্রক্রিয়া শুরু করা হবে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর সামরিক ইস্যুতে নিরপেক্ষ অবস্থান থেকে সরে এসে সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার আবেদন করে। তুরস্ক তাতে অসম্মতি জানায়। আঙ্কারার অভিযোগ ছিল- সুইডেন বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট এরদোগান আনুষ্ঠানিকভাবে জানান, তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়ে সম্মতি দেবে না আঙ্কারা। এরপর থেকেই ন্যাটোর সদস্য দেশগুলো তুরস্ককে নানাভাবে বোঝানোর চেষ্টা জোরদার করে।

তুর্কি প্রেসিডেন্ট এই বিষয়ে সর্বশেষ যে বক্তব্য রেখেছেন তাহলো- পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের অন্তর্ভুক্তির পথ খুলে দিতে হবে, আর তাহলেই তার দেশের পার্লামেন্ট ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে কাজ করবে। এর আগে তিনি সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনার কথা উল্লেখ করেও দেশটির ন্যাটোতে অন্তর্ভুক্তির বিরোধিতা করেছিলেন।

জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র এরিমধ্যে ঘোষণা করেছে, ইউরোপীয় ইউনিয়নে তুরস্কের অন্তর্ভুক্তির আবেদনের সঙ্গে ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির আবেদনের কোনো সম্পর্ক নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র দেশগুলো সুইডেনকে দ্রুত ন্যাটোতে অন্তর্ভুক্তির জন্য জোর চেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে তারা রাশিয়ার বিরুদ্ধে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করতে চায়।

আঙ্কারার অবস্থান পরিবর্তনের কারণে ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির পথে আর বাধা থাকছে না। এ অবস্থায় আঙ্কারা ও মস্কোর সম্পর্কে উত্তেজনা বাড়তে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন।

রুশ সরকার গত কয়েক মাসে বহু বার ইউরোপের পূর্বাংশে ন্যাটোর বিস্তৃতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে। কিছু দিন আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর হিটলার ইউরোপের বিশেষ কিছু দেশকে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিল। বর্তমানে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন ঠিক একই পদ্ধতি অনুসরণ করছে। তারা এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য একটি আধুনিক জোট গড়ে তুলছে।

লেবাননি বংশোদ্ভূত মার্কিন সাংবাদিক ও বিশ্লেষক রাগিদা দারগাম এ সম্পর্কে বলেছেন, ন্যাটোতে সুইডেনের অন্তর্ভুক্তির কারণে বাল্টিক সাগরে রাশিয়া আরও বেশি ঘেরাও হয়ে পড়বে। এই ঘটনা সামরিক, যোগাযোগ ও প্রযুক্তির ক্ষেত্রে হিসাব-নিকাশ পাল্টে দেবে।#

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page