August 6, 2026, 3:03 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

ন্যাটোর ‘শীতল যুদ্ধের পরিকল্পনার’ কড়া জবাব দিতে রাশিয়া প্রস্তুত : রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা সামরিক জোট ন্যাটো ‘শীতল যুদ্ধের পরিকল্পনাতে’ ফিরে এসেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। মস্কো বলেছে, সর্বশেষ ন্যাটো শীর্ষ সম্মেলন দেখে এটাই মনে করছে তারা। এ ধরনের হুমকির কড়া জবাব দেওয়ার জন্য ক্রেমলিন প্রস্তুত বলেও জানিয়ে  দিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে ১১-১২ জুলাই বসে ন্যাটোর শীর্ষ সম্মেলন। সম্মেলন শেষে বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, পুতিন ভূমি ও ক্ষমতার লালসায় ইউক্রেনের বিরুদ্ধে তার নৃশংস যুদ্ধ শুরু করেছে। তিনি ভেবেছিলেন ন্যাটো ভেঙে যাবে। তিনি ভুল ভেবেছিলেন।’

তিনি বলেন, ‘ন্যাটো আগের চেয়ে আরও শক্তিশালী এবং ঐক্যবদ্ধ।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার বিবৃতিতে প্রতিক্রিয়া জানায়। তারা বলেছে, ন্যাটো বৈঠকের পর রাশিয়ার নিরাপত্তার জন্য নতুন হুমকিগুলো খতিয়ে দেখা হবে।

বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার নিরাপত্তা ও স্বার্থের প্রতি যে চ্যালেঞ্জ ও হুমকিগুলো চিহ্নিত করা হয়েছে। সেগুলো বিবেচনায় রেখে সময়োপযোগী পদ্ধতিতে আমরা জবাব দেব।

মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনকে আরও শক্তিশালী এবং অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করে রাজনৈতিক ও সামরিক উত্তেজনা ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে ন্যাটো। পশ্চিমারা সংঘাতকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে। সামরিক সংস্থা এবং প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে রাশিয়া তার কড়া জবাব দেবে।

তুরস্কের কয়েক মাসের আপত্তির পর সামরিক জোটটি সুইডেনের সদস্যপদ অনুমোদন করবে এমন খবর দিয়ে শুরু হয়েছিল এবারের ন্যাটো সম্মেলন। রাশিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে সহযোগীতার আশ্বাস দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় সম্মেলন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও শীর্ষ সম্মেলনে যোগদান করেছিলেন। তাকে দীর্ঘমেয়াদী নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া হলেও ন্যাটো সদস্যতার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি; যার জন্য তিনি জোর চেষ্টা চালিয়েছেন।  সূত্র: আল জাজিরা 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page