October 17, 2026, 9:51 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ন্যাটো-আমেরিকার সমর্থন ছাড়া ইসরায়েলের যুদ্ধ করার শক্তি নেই : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর চিফ অব স্টাফ ও সমন্বয় বিষয়ক উপপ্রধান অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ন্যাটো ও আমেরিকার সাহায্য ছাড়া ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ করার কোনো শক্তি-সামর্থ্য নেই।
ইরনার বরাতে পার্স টুডে জানিয়েছে, অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি আরও বলেছেন, ইসরায়েলি শাসনযন্ত্রের যুদ্ধের ক্ষমতা ন্যাটো ও আমেরিকার সহায়তার ওপর নির্ভরশীল। অতীতের মতো বর্তমানেও বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি আমাদের শত্রু পক্ষ হিসেবে দাঁড়িয়েছে। আমাদের জন্য এটা গর্বের যে, আমরা যদি যুদ্ধ করি, তাহলে সেই যুদ্ধ বিশ্ব সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সেটা ছোটখাটো শত্রুদের বিরুদ্ধে নয়।
অ্যাডমিরাল সাইয়ারি ৮ বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ এবং ১২ দিনের যুদ্ধ প্রসঙ্গে বলেন, উভয় যুদ্ধেই শত্রুর লক্ষ্য ছিল ইসলামী বিপ্লবকে ধ্বংস করা এবং দেশের ভৌগোলিক অখণ্ডতাকে আঘাত করা। শত্রু উভয় ক্ষেত্রেই নিজের এজেন্টদের ব্যবহার করেছে—একবার সাদ্দামকে এবং আরেকবার ইসরায়েলি শাসনযন্ত্রকে। দুই যুদ্ধেই শত্রুর হাতে সব ধরনের সামরিক ও লজিস্টিক সহায়তা তুলে দেওয়া হয়েছিল। যেমন সেই সময় প্রাচ্য ও পাশ্চাত্য সাদ্দামের পাশে দাঁড়িয়েছিল, আজ ন্যাটো ও সাম্রাজ্যবাদী শক্তি দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়িয়েছে। উভয় চাপিয়ে দেওয়া যুদ্ধেই বিশ্ব সাম্রাজ্যবাদ সরাসরি হস্তক্ষেপ করেছে।
ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান আরও বলেন, আমরা যেমন গত ৪৫ বছর ধরে সগর্বে দাঁড়িয়ে আছি, তেমনি ভবিষ্যতেও থাকব। আমরা জীবন ও রক্ত দিতেও দ্বিধা করব না, ইরানের ক্ষতি করার স্বপ্ন অপূর্ণ রেখেই শত্রুকে কবরস্থ হতে হবে।
৮ বছরের প্রতিরক্ষা যুদ্ধ ইরানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্টঅ্যাডমিরাল সিয়ারি আরও বলেন, ৮ বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ ইরানি জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। তিনি আরও বলেন, গত ২৫০ বছরের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, প্রত্যেক যুদ্ধে ইরানের কোনো না কোনো অংশ বিছিন্ন হয়েছে। এটি প্রতিরক্ষা জাদুঘরের মানচিত্রেও প্রদর্শিত হয়েছে, যেখানে স্পষ্ট বোঝা যায়, কীভাবে বিভিন্ন সময়ে দেশের অংশবিশেষ অন্যদের হাতে চলে গেছে। কিন্তু একমাত্র যে যুদ্ধে দেশের এক ইঞ্চি ভূখণ্ডও হারাতে হয় নি, তা হলো ৮ বছরের পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page