September 7, 2026, 1:42 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ন্যাটো পেল ইউক্রেনে সামরিক সহায়তার দায়িত্ব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অবশেষে যুক্তরাষ্ট্রের পরিবর্তে এখন থেকে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহায়তার সমন্বয়ের দায়িত্ব পেল ন্যাটো। গতকাল মঙ্গলবার ন্যাটোর একটি সূত্র এ খবর জানিয়েছে।

এর উদ্দেশ্যে হচ্ছে ন্যাটো বিরোধী ডোনাল্ড ট্রাম্পের প্রভাব থেকে সহায়তা ব্যবস্থাকে সুরক্ষিত রাখা। স্কাই নিউজ এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপের ফলে ন্যাটো রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে আরো প্রত্যক্ষ ভূমিকা রাখার সুযোগ পাবে। এতে যুদ্ধ আরো দীর্ঘস্থায়ী হবে। বড় ধরনের ধাক্কা খাবে ইউক্রেন।

কূটনীাতিকরা স্বীকার করেছেন, ন্যাটোকে এই দায়িত্ব দেয়া হলেও ইউক্রেনের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না। কারণ, যুক্তরাষ্ট্রই ন্যাটোর প্রধান শক্তি এবং কিয়েভের জন্য সবচেয়ে বেশি অর্থ ও অস্ত্র সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।

কিন্তু নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের ঘোর বিরোধী। তিনি ইতোমধ্যে বলেছেন, হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর তার প্রথম কাজই হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page