October 12, 2026, 6:27 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়তে ডলারকে বাদ দিতে ইরানের প্রেসিডেন্টের আহ্বান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্ব বাণিজ্য থেকে ডলারকে বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি বলেন, ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে এটা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র ২৩তম ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে একথা বলেন তিনি। এই শীর্ষ সম্মেলন থেকেই এই সংস্থায় ইরানের পূর্ণ সদস্যপদ আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, সন্ত্রাসবাদ ও চরমপন্থার বিরুদ্ধে দুই দশকেরও বেশি সময় ধরে ইরানের অব্যাহত সংগ্রামই প্রমাণ করে তেহরান আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাম্রাজ্যবাদ মোকাবেলায় প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন- সাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর মধ্যে জ্বালানি, প্রযুক্তি, শিল্প, কৃষি ও বাণিজ্য ক্ষেত্রে সহযোগিতা জোরদারের মাধ্যমে এমন একটি ন্যায়ভিত্তিক আঞ্চলিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব যা গোটা বিশ্বের সামনে এক উজ্জ্বল দিগন্ত উন্মোচন করবে।

বিশ্ব বাণিজ্যে ডলারের আধিপত্যের নেতিবাচক প্রভাব সম্পর্কে তিনি বলেন, পশ্চিমা আধিপত্যকামী শক্তিগুলো বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে অর্থনৈতিক কল্যাণ ও নিরাপত্তা এবং ন্যায়ভিত্তিক বাণিজ্য-নীতিকে বিপদের মুখে ঠেলে দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page