October 17, 2026, 12:11 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   নড়াইল জেলায় আজ সরকারি মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

উষার আলো সূর্য সংঘের আয়োজনে বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। উষার আলো সূর্য সংঘের সভাপতি মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য করেন ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক সুপ্রীমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড.ফরিদুজ্জামান ফরহাদ।বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী আবুল কালাম, আলকুবা ট্রাষ্টের সভাপতি  অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় ঘোষ। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপির প্রেসিডিয়াম সদস্য শরীফ মুনীর হোসেন, প্রভাষক নজরুল ইসলাম,স্কুল অফ সাইন্সের অধ্যক্ষ সাইফুল আব্দার, পাঁচগ্রাম ইউপি চেয়ারম্যান মো: সাইফুজ্জামান, উষার আলো সূর্য সংঘের সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ,উপদেষ্টা মো: শরিফুল ইসলাম, দীন ইসলাম, সোহেল রানাসহ উষার আলো সূর্য সংঘের সদস্যরা ।

সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই-আগষ্টের গণঅভূত্থানে নিহতদের রুহের মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।ঢাকা,যশোর, খুলনা,বরিশাল, রাজশাহী মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত জেলার প্রায় ১৫০ কৃতী শিক্ষার্থীকে ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page