April 4, 2026, 9:05 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নড়াইলে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নড়াইল জেলায় দুই দিনব্যাপী ৪৬তম ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ’ আজ শুরু হয়েছে।

জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান শনিবার বেলা ১১টার দিকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে জেলায় বিজ্ঞান মেলা, বিজ্ঞান বিষয়ক কুইজ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বেলা ১২টার দিকে বিদ্যালয় মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, নড়াইল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

দুই দিনের এ মেলায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মোট ১৮টি স্টল বসেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page