April 6, 2026, 10:52 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

নয় মাস পর আবারো দিনাজপুর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক প্রায় নয় মাস পর আবারো দিনাজপুরে রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্য আমদানি রপ্তানি পণ্যবাহী ট্রেন চলাচল শুরু করা হয়েছে।

দিনাজপুর রেলওয়ে স্টেশনের সুপার মো. জিয়াউর রহমান বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টায় এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থল সীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু  হয়েছে। ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে তাদের দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে স্টেশনে রাত ৯ টায় এসে পৌঁছেছে।

সূত্র জানায়, আজ সকালে ভারত থেকে আগত পণ্য বোঝাই ট্রেনটি খালাস করার কথা রয়েছে। মালগুলো খালাসের পর পুনরায় ওই ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত বছর জুলাই মাসে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বন্ধ হয় উভয় দেশের মধ্য যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল কার্যক্রম। এর আগে অবশ্য চাহিদা না থাকার কারণে গত বছর মে মাসেই বন্ধ হয়ে যায় ভারতের রাধিকাপুর-বিরল সীমান্ত হয়ে বাংলাদেশমুখী পণ্যবাহী ট্রেন চলাচল।

রাধিকাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সংগীত দত্ত জানান, দীর্ঘদিন পর চালু হলো এই ট্রেন। ৪৬টি বগি নিয়ে এই ট্রেন বাংলাদেশের বিরল রেলওয়ে স্টেশনে পৌঁছায়। চিনামাটির প্লেট তৈরির ডাস্ট পাউডার নিয়ে এই ট্রেন রাতে রওনা দেয় বাংলাদেশের উদ্দেশ্যে।

তিনি বলেন, ভারতের গেদে-দর্শনা, পেট্রাপোল-বেনাপোল এবং রাধিকাপুর ও বিরল ভারত বাংলাদেশের মধ্যে পশ্চিমবঙ্গ হয়ে মোট এই তিনটি রুট ব্যবহার করেই চলাচল করবে রেলপথে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page