February 21, 2026, 6:22 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জামায়াত নেতার সার-কীটনাশকের দোকানে অগ্নিসংযোগ ; ক্ষতি প্রায় ১২ লাখ টাকা ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় কলেজছাত্রীসহ মা-বাবাকে হাতুড়িপেটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে ফুল চাষে ব্যস্ত ফুল চাষিরা শেয়ারবাজার ও অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে : অর্থমন্ত্রী রমজানে বাজার স্থিতিশীল রাখতে পর্যাপ্ত খাদ্যপণ্য মজুত আছে : বাণিজ্যমন্ত্রী ১৮০ দিনের মধ্যে খাল খনন প্রকল্পের কার্যক্রম শুরু করবে সরকার : পানিসম্পদ মন্ত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : পুলিশ কমিশনার আন্দোলনের নামে জনদুর্ভোগ বরদাশত করা হবে না : র‍্যাব মহাপরিচালক বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূর লাশ নিয়ে মহাসড়ক অবরোধ সিরাজগঞ্জে ৪০০ কেজি ঘোড়ার মাংসসহ ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

পঁচাত্তরের পর ঘাতকরা বঙ্গবন্ধুর নাম উচ্চারণ বন্ধ করে দিয়েছিল : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর তার বিচার যাতে না হয় সে কারণেই স্বাধীনতাবিরোধীরা ইনডেমনিটি আইন পাস করেছিল। জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে হত্যার পেছনে দেশীয় ষড়যন্ত্রের পাশাপাশি আন্তর্জাতিক ষড়যন্ত্র সরব ছিল। শুধু তাই নয়, ঘাতকরা পচাঁত্তরের পর টেলিভিশনে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ নিষেধ করে দিয়েছিল। সে সময় এক দুর্বিষহ সময় কাটিয়েছেন এদেশের বীর মুক্তিযোদ্ধারা।

সোমবার (২৭ মার্চ) রাজধানীর অফিসার্স ক্লাবে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু তার জীবনের সর্বস্ব দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু যখন দেশকে নির্মাণের জন্য মনোনিবেশ করলেন, তখনি ঘাতকরা তাকে কেড়ে নিল।

তিনি বলেন, আজ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে গেছে। আমাদের জিডিপির আকার বেড়েছে, গড় আয়ু বেড়েছে, উৎপাদন বেড়েছে। আজ আমরা পাকিস্তান থেকে অনেক সূচকে এগিয়ে রয়েছি। বাংলাদেশ আজ অপার সম্ভাবনার এক দেশে পরিণত হয়েছে। আমরা দেশপ্রেম এবং জাতির পিতার আদর্শ ধারণ করে সামনে এগোচ্ছি বলেই এসব কিছু সম্ভব হয়েছে।

আলোচনা সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার এবং মো. মাহবুব হোসেন।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page