October 17, 2026, 12:11 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড়ের ১১ বছরের শিহাব ১৬ মাসে কোরআনের হাফেজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড়ে মাত্র ১৬ মাসে পবিত্র কোরআনুল কারিম মুখস্থ করে হাফেজ হওয়ার অনন্য কৃতিত্ব অর্জন করেছে শাহরিয়া প্রধান শিহাব নামে ১১ বছর বয়সি এক কিশোর। তার এই অর্জনে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের সাহেববাজার এলাকার হলি কোরআন নুরানী কিন্ডারগার্টেন মাদরাসায় অনুষ্ঠিত হয় এক আবেগঘন ও বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। মাদরাসার পক্ষ থেকে তাকে দেওয়া হয় রাজকীয় বিদায়।

শিহাব ওই ইউনিয়নের নালাগছ গ্রামের মনিরুজ্জামান প্রধানের ছেলে।

মাদরাসা সূত্রে জানা যায়, গত বছরের জুন মাসে শিহাব ওই মাদরাসায় ভর্তি হয়। নিয়মিত পরিশ্রম, অধ্যবসায় ও শিক্ষকদের যত্নে মাত্র ১৬ মাসের মধ্যেই সে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করতে সক্ষম হয়। তার এই অসাধারণ সাফল্যে শিক্ষক, সহপাঠী ও অভিভাবক সবাই মুগ্ধ ও গর্বিত।

শিহাবের এই কৃতিত্বকে স্মরণীয় করে রাখতে মাদরাসার উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও উপহারসামগ্রী প্রদান করা হয় তাকে। শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবীর আল্লাহু আকবার’, ‘আহলান সাহলান মারহাবা মারহাবা’ স্লোগানে প্রকম্পিত করে তোলে মাদরাসার প্রাঙ্গণ।

পরে এক সুসজ্জিত মাইক্রোবাসে তাকে বসিয়ে মোটরসাইকেল বহরের মধ্য দিয়ে রাজকীয় সম্মানে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় মাদরাসা থেকে মাইক্রোবাস উঠার মুহূর্ত পর্যন্ত দুই পাশে সারিবদ্ধ হয়ে শিক্ষার্থীরা তাকে বিদায় জানায়।

নিজের অনুভূতি জানাতে গিয়ে শিহাব বলেন, আমাদের মাদরাসার শিক্ষকরা অনেক যত্নসহকারে পড়ান। তাদের আন্তরিকতার কারণেই আমি এত অল্প সময়ে কোরআনের হাফেজ হতে পেরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন—আমি বড় হয়ে একজন আলেম হতে চাই।

তার বাবা মনিরুজ্জামান প্রধান বলেন, এই মাদরাসার পরিবেশ খুবই ভালো। অল্প সময়ের মধ্যে আমার ছেলে ৩০ পারা কোরআনের হাফেজ হয়েছে—এটা আমাদের পরিবারের জন্য গর্বের। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং সবার কাছে দোয়া চাইছি যেন সে বড় হয়ে একজন খাঁটি আলেম হতে পারে।

মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা মো. আব্দুর রহমান বলেন, ২০২১ সালে হলি কোরআন নুরানী কিন্ডারগার্টেন মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। শিহাব শুরু থেকেই মেধাবী ও মনোযোগী ছিল। কঠোর পরিশ্রমের ফলেই সে মাত্র ১৬ মাসে কোরআনের হাফেজ হতে পেরেছে। বর্তমানে আমাদের মাদরাসায় নুরানী বিভাগে ২২০ জন এবং হেফজ বিভাগে ২৫ জন শিক্ষার্থী রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page