September 27, 2026, 6:56 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড় সীমান্তে আরো ২৪ জনকে পুশ ইন করেছে বিএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পঞ্চগড় জেলায় পৃথক দুই সীমান্ত দিয়ে গভীর রাতে ভারত থেকে নারী-শিশুসহ ২৪ জনকে পুশইন করেছে ভারতীয় সীমারক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের আটক করে পুলিশে হস্তান্তর করেছে বিজিবি।

বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের মধ্যে ৬ জনকে পঞ্চগড় সদর থানা ও ১৭ জনকে বোদা থানাসহ মোট ২৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

এর আগে বুধবার গভীর রাতে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড ও বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, সীমান্তে পুশইন হওয়া ২৩ জনকে বিজিবি জিডি মূলে থানায় হস্তান্তর করেছেন। আমরা তাদের নাম ঠিকানা যাচাই করছি। আপাতত তাদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি দেখা হচ্ছে এবং নিরাপদ আশ্রয় নিশ্চিত করা হচ্ছে। জেলা প্রশাসনের নির্দেশে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পঞ্চগড়ের পৃথক দুই সীমান্তে ২৪ জনকে পুশইন করে বিএসএফ। এর পর আমাদের বিজিবির টহল দল তাদের আটক করে।  এ বিষয় নিয়ে বিএসএফের সাথে পতাকা বৈঠক করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page