September 30, 2026, 3:17 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে একমাসে হারানো ৭০ মোবাইল ফোন উদ্ধার করল পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছরের মে মাসে পটুয়াখালী জেলা পুলিশের সাইবার সেলের মাধ্যমে ৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে অনলাইন প্রতারণার ৪৯,০০০ টাকাও উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোবাইল ও টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মো. সাজেদুল ইসলাম সজলের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এই বিশেষ অভিযানে, পটুয়াখালী জেলায় মিজানুর রহমান আজহারীর মাহফিলসহ বছরের বিভিন্ন সময় হারানো মোবাইল ফোন উদ্ধার করা হয়। গত দুই মাসে চুরি যাওয়া ও হারিয়ে যাওয়া মোট ৭০টি স্মার্টফোন এবং অনলাইন প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া নগদ ৪৯,০০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত মোবাইল সেটগুলোর মধ্যে ছিল আইফোনসহ বিভিন্ন উচ্চমূল্যের ব্র্যান্ড। এসব ফোনের মূল্য ২০ হাজার টাকা থেকে শুরু করে লক্ষাধিক টাকারও বেশি। আনুমানিকভাবে মোট প্রায় ১৫ লক্ষ টাকা মূল্যের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

এই কার্যক্রমে উপস্থিত থেকে নিজ হাতে ফোন হস্তান্তর করেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উদ্ধারপ্রাপ্ত ব্যক্তিরা তাঁদের হারানো মোবাইল ফিরে পেয়ে উচ্ছ্বসিত আনন্দিত। তারা বলেন, এটি তাদের কাছে একেবারেই অবিশ্বাস্য মনে হয়েছে। এত দ্রুত ও নির্ভরযোগ্যভাবে মোবাইল ফেরৎ পাবে তা তারা ভাবেননি।

এ বিষয়ে পটুয়াখালীর পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, পটুয়াখালী জেলা পুলিশের এই মানবিক ও সেবামূলক উদ্যোগ জনগণের আস্থা ও নিরাপত্তা নিশ্চিতকরণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। জনকল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ থেকে জেলা পুলিশ সর্বদা রয়েছে পটুয়াখালীবাসীর পাশে।

আজকের বাংলা তারিখ



Our Like Page