September 30, 2026, 9:24 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর মহিপুরে পরীক্ষা খারাপ হওয়ায় মোসাম্মৎ রিমি নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার রাত নয়টায় কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত রিমি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে চাঁদপুর জেলার বাসিন্দা আবদুল খালেকের মেয়ে।

পারিবারিক সূত্র জানা গেছে, ওইদিন সন্ধ্যা সাতটায় লতাচাপলী ইউনিয়নের আলীপুর বাজারের অগ্রণী ব্যাংক সংলগ্ন একটি ভাড়া বাসায় সবার অগোচরে রিমি ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে ফাঁস নেয়।

মৃত রিমির পরিবারের বরাত দিয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক অনিমেষ হাওলাদার জানান, ইসলাম শিক্ষা পরীক্ষা শেষে রিমি বাসায় এসে তার মাকে পরীক্ষা খারাপ হবার কথা জানিয়ে তার শয়ন কক্ষে চলে যায়। সেখানেই সকলের অগোচরে সে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

রাতে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ



Our Like Page