October 16, 2026, 10:22 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট ; যুবক গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর মহিপুর থানা এলাকার ধুলাসারারে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করার অভিযোগে আরিফুল ইসলাম (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোররাতে ধুলাসার ইউনিয়নের নয়াকাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এঘটনায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিন্টু মিয়া বাদী হয়ে আরিফুলসহ অজ্ঞাত ২-৩ জনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মহিপুর থানায় মামলা দায়ের করেছেন।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, মঙ্গলবার দুপুরে প্রথমে আরিফুল ইসলামের আইডি থেকে ফেসবুকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করলে আইডির নাম পরিবর্ত করে রাখা হয় ‘চরমোনাই মুজাহিদ’। রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার অভিযোগের ভিত্তিতে আরিফের কাছ থেকে ওই ফেসবুক আইডিসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে ওই যুবককে আদালতে সোপর্দ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page