October 11, 2026, 11:25 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীর বাউফলে গোয়াল ঘরে আগুন দিয়ে ৬ গরু পুড়িয়ে মারল দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের চন্দন বাড়িয়া গ্রামের মো. চুন্নু মিয়ার গোয়াল করে দুর্বৃত্তরা আগুন দিয়ে ৬টি গরু পুড়িয়ে মেরেছে। গরুগুলোর বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। বুধবার (১৪ জুন) দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটে।

গরুর মালিক চুন্নু মিয়া জানান, তার ঘোয়াল ঘরে মোট আটটি গরু ছিল। প্রতিদিনের ন্যায় তিনি গরুগুলোকে খড়কুটা দিয়ে ঘরে ঘুমাতে জান। রাত আড়াইটার দিকে তার চাচাতো ভাই ওহাব মুন্সী (৫০) প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে নামলে তিনি ঘোয়ালে ঘরে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন জড়ো হয়ে আগুন নিভানোর চেষ্টা করে। ততক্ষণে  ঘোয়াল ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। আগুনের তীব্রতায় ২টি গরু রশি ছিড়ে ঘোয়াল ঘর থেকে বেড়িয়ে গেলেও দুইটি বলদ, দুইটি গাভীন গরু ও দুইটি বাচ্চা গরু আগুনে পুড়ে মারা যায়। গরুগুলোর মূল্য প্রায় ছয় লাখ টাকা।

তিনি জানান, আগুনে ঘোয়াল ঘরের পাশে থাকা হাঁস মুরগির ঘরটি আগুনে পুড়ে যায়। এতে ৪০-৫০টি হাঁস মুরগি দগ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় তিনি কাউকে সন্দেহ করছেন না।

এ ব্যাপারে বগা ইউনিয়নের  চেয়ারম্যান ও জেলা যুবলীগের  সাংগঠনিক সম্পাদক মাহমুদ  হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খুবই মর্মান্তিক ঘটনা। বোবা প্রাণির সঙ্গে কেউ এ রকম শত্রুতা করে?’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আরিচুল হক বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। বগা তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।’

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page