September 9, 2026, 8:08 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীতে সালিশে বিরোধিতার জেরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পটুয়াখালীর গলাচিপায় সালিশে বিপক্ষে কথা বলাকে কেন্দ্র করে শহিদুল ইসলাম মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই দুলাল মোল্লার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম মোল্লা ওই গ্রামের মোতাহার মোল্লার ছেলে। অপরদিকে গ্রেপ্তার দুলাল মোল্লা একই এলাকার কাঞ্চন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দুলাল মোল্লা তার বাবা কাঞ্চন মোল্লা ও পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে আসছিলেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে কাঞ্চন মোল্লা স্থানীয় ইউপি সদস্যের কাছে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে সালিশ বসে এবং সেখানে কাঞ্চনের পক্ষে কথা বলেন শহিদুল ইসলাম।

এ সময় দুলাল অভিযোগ অস্বীকার করে তর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সালিশ মুলতবি করা হয়। পরে রাতের কোনো এক সময় শহিদুলের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রফিক মোল্লা জানান, দুলাল মোল্লা পূর্ব থেকেই তাদের পরিবারকে হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় গলাচিপা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গলাচিপা থানার ওসি জানান, অভিযুক্ত দুলাল মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page