September 1, 2026, 2:44 am
শিরোনামঃ
মাগুরায় চাকরি স্থায়ীকরণের দাবিতে ওজোপাডিকোর লাইন সাহায্যকারীদের অনশন ও কর্মবিরতি যশোরের নাভারনের রিপনক যশোরের ঝুমঝুমপুরে ২৭ হাজার পিস ইয়াবাসহ আটক যশোরে সাবেক প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলায় ১ জন আটক সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা এবং আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত কিশোরগঞ্জে বরের গাড়ি থেকে কনেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ জামালপুরে সীমান্তে ভারতে পাচারের পথে ১৩ বস্তা সার জব্দ ‘ইসলাম অন্য ধর্মের চেয়ে শ্রেষ্ঠ’ মন্তব্য, কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ট্রলারডুবি ; ১১ঘন্টা পর দশ জেলে উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার একটি নামবিহীন ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ১০ জেলে নিখোঁজ হন।

রোববার (১৭ আগস্ট) রাত নয়টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।  এর ১১ ঘণ্টা পর সোমবার সকালে ভাসমান অবস্থায় জেলেদের পাথরঘাটার কচিখালী এলাকা থেকে উদ্ধার করে অন্য একটি ট্রলার।

ডুবে যাওয়া ট্রলারের মালিক কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের মেরাউপাড়া আবাসনের খোকন হাওলাদারের চাচা জুম্মান হাওলাদার জানান, হঠাৎ করে সাগর উত্তাল হওয়ায় রোববার রাতে জেলেরা মাছ ধরা বন্ধ করে তীরে ফিরছিলেন। ফিরে আসার পথে একটি ডুবো চরে আটকে যায় ট্রলারটি। এরপর ঢেউয়ের তোড়ে মুহূর্তেই ডুবে যায় ট্রলারটি। জেলেরা প্রাণ বাঁচাতে প্লাস্টিকের পট ও জালের ফ্লুইট ধরে ভেসে থাকেন।

জুম্মান হাওলাদার আরও জানান, খবর পেয়ে সোমবার সকালে আরেকটি বোট নিয়ে তাঁরা উদ্ধার অভিযানে নামেন। উদ্ধার হওয়া জেলেদের মধ্যে খোকন, মিরাজ, এনামুল ও মাসুম প্যাদার নাম জানা গেছে।

অন্যদের নাম এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে সবাই নিরাপদে আছেন বলে জানান তিনি।

স্থানীয় জেলেরা জানান, বর্তমানে সাগর উত্তাল থাকায় আলীপুর-মহিপুরসহ আশপাশের এলাকার বেশির ভাগ ট্রলার মাছ শিকার বন্ধ করে নদী ও শাখা নদীতে নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে।

এ বিষয়ে মহিপুর মৎস্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক সুমন দাস জানান, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। সাগর শান্ত হলে সেটি উদ্ধারে চেষ্টা চালানো হবে। জেলেরা সবাই নিরাপদে আছেন বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page