September 26, 2026, 11:04 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পটুয়াখালীর বাউফলে দুই কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন ; ভিডিও ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি মুদি দোকানে আগুন লাগানোর অভিযোগ তুলে অভি (১৪) ও শান্ত (১৫) নামে দুই কিশোরকে খুঁটির সঙ্গে বেঁধে অমানবিকভাবে মারধরের অভিযোগ উঠেছে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ আগস্ট (শনিবার) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের বগী খালের তুলাতলা এলাকায় একটি মুদি দোকানে বৈদ্যুতিক মিটার বিস্ফোরণে আগুন লাগে।

এ সময় দোকানদার মাহবুব ও তার সহযোগীরা আগুন লাগানোর সন্দেহে দোকানের পাশের সড়ক থেকে কিশোর অভি ও শান্তকে আটক করে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে। নির্যাতনের সময় মোবাইলে ভিডিও ধারণ করে তা পরে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়।

ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি পেছন দিক থেকে হাত বেঁধে রাখা দুই কিশোরকে লাঠিপেটা করছে এবং জিজ্ঞাসাবাদ করছে
‘কে আগুন দিতে পাঠাইছে? কত টাকা দিছে? কেরোসিন কে দিছে?’

খবর পেয়ে বাউফল থানার এসআই ইব্রাহিম মোল্লা ঘটনাস্থলে গিয়ে কিশোর দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।

তবে থানায় নেওয়ার পর তদন্তে আগুন লাগানোর কোনো সত্যতা পাওয়া যায়নি বলে জানান বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান সরকার। তিনি বলেন, অভিযোগ যাচাই করে দেখা গেছে, দুই কিশোর আগুন লাগায়নি। তাই তাদের আত্মীয়দের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযোগকারী দোকানদার মাহবুব বলেন, দোকানের পেছনে থাকি। রাতে মিটার বিস্ফোরণের শব্দে ঘুম ভেঙে দেখি আগুন ধরে গেছে। দেখি কেরোসিনের বোতল পড়ে আছে। এরপর ওই দুই কিশোর সামনে দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধরে জিজ্ঞাসা করলে তারা আগুন লাগানোর কথা স্বীকার করে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page