October 18, 2026, 3:26 am
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পদত্যাগ করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শিগগিরই লিবারেল পার্টির নেতা পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে কানাডার শীর্ষস্থানীয় একটি সংবাদমাধ্যম। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, তিনি সোমবারের মধ্যেই পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন।

দ্যা গ্লোব এন্ড মেইল এর বরাতে এনডিটিভি জানিয়েছে, ট্রুডো কবে পদত্যাগের ঘোষণা দেবেন, তা নিশ্চিত নয়। তবে ধারণা করা হচ্ছে, বুধবার অনুষ্ঠিতব্য জাতীয় ককাস বৈঠকের আগেই তিনি এই সিদ্ধান্ত জানাবেন।

ট্রুডো তাৎক্ষণিকভাবে পদ ছাড়বেন নাকি নতুন নেতা নির্বাচিত হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

২০১৩ সালে লিবারেল দলের নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দলটি সংকটে ছিল এবং প্রথমবারের মতো হাউস অফ কমন্সে তৃতীয় স্থানে নেমে গিয়েছিল। ট্রুডোর নেতৃত্বে দলটি পরবর্তী নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় ফেরে।

তবে সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে, আসন্ন নির্বাচনে লিবারেল পার্টি বড় ব্যবধানে কনজারভেটিভদের কাছে পরাজিত হতে পারে। এই প্রেক্ষাপটে ট্রুডোর পদত্যাগের সম্ভাবনা দল এবং দেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

একটি সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ট্রুডো অর্থমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্কের সঙ্গে আলোচনা করেছেন, তিনি অন্তর্বর্তীকালীন নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী কিনা। তবে লেব্ল্যাঙ্ক নেতৃত্বের দৌড়ে অংশ নিতে চাইলে এই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page