March 26, 2026, 11:45 am
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

পদত্যাগ করবেন না ; সরকার বললে চলে যাবেন শিক্ষা উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো গাফিলতি হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেছেন, নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই তার, তবে সরকার যদি তাকে সরে যেতে তাহলে তিনি চলে যাবেন।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসময় এক সাংবাদিক জানতে চান, শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন, এরপর শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। এখন শিক্ষা উপদেষ্টা কী করবেন?

এর জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি।’

তিনি আরও বলেন, ‘সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা উচ্চতর একটি কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি জড়িত ছিলাম না। কেন দেওয়া হয়েছে, সে উত্তর আমি দিতে পারব না।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘নিজে থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই। আমি মনে করি না, আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে।’

সি আর আবরার বলেন, ‘আমাকে নিয়ে কথা হয়েছে। তাও যদি মনে করা হয় ব্যত্যয় হয়েছে, আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে থাকার কিছু নেই, নিজেকে জাস্টিফাই করারও কিছু নেই।’

স্থগিত পরীক্ষার বিষয়ে উপদেষ্টা বলেন, কাল-পরশুর মধ্যে স্থগিত পরীক্ষা নেয়ার সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেবে বোর্ড। তবে ২২ তারিখের পরীক্ষা যেদিন হবে, সেদিন সকালে হবে। আর ২৪ তারিখের পরীক্ষা যেদিন হবে, সেদিন বিকালে হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page