October 13, 2026, 4:34 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পদত্যাগ করবেন না ; সরকার বললে চলে যাবেন শিক্ষা উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে কোনো গাফিলতি হয়নি বলে দাবি করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। তিনি বলেছেন, নিজ থেকে পদত্যাগের ইচ্ছা নেই তার, তবে সরকার যদি তাকে সরে যেতে তাহলে তিনি চলে যাবেন।

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে বৈঠক করেন তিনি।

এসময় এক সাংবাদিক জানতে চান, শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করেছিলেন, এরপর শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে। এখন শিক্ষা উপদেষ্টা কী করবেন?

এর জবাবে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সেটা সরকার বিবেচনা করবে। আমার ওপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি।’

তিনি আরও বলেন, ‘সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটা উচ্চতর একটি কমিটির সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তের সঙ্গে আমি জড়িত ছিলাম না। কেন দেওয়া হয়েছে, সে উত্তর আমি দিতে পারব না।’

শিক্ষা উপদেষ্টা বলেন, ‘নিজে থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই। আমি মনে করি না, আমার কাজের কোনো ব্যত্যয় হয়েছে।’

সি আর আবরার বলেন, ‘আমাকে নিয়ে কথা হয়েছে। তাও যদি মনে করা হয় ব্যত্যয় হয়েছে, আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। এখানে আঁকড়ে থাকার কিছু নেই, নিজেকে জাস্টিফাই করারও কিছু নেই।’

স্থগিত পরীক্ষার বিষয়ে উপদেষ্টা বলেন, কাল-পরশুর মধ্যে স্থগিত পরীক্ষা নেয়ার সুনির্দিষ্ট তারিখ জানিয়ে দেবে বোর্ড। তবে ২২ তারিখের পরীক্ষা যেদিন হবে, সেদিন সকালে হবে। আর ২৪ তারিখের পরীক্ষা যেদিন হবে, সেদিন বিকালে হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page