October 12, 2026, 9:43 am
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতুতে কারফিউতে পারাপার হচ্ছে প্রতিদিন গড়ে ৩ হাজার যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   পদ্মা সেতুতে কারফিউতে প্রতিদিন গড়ে যান পারাপার হচ্ছে প্রায় তিন হাজার। টোল আদায় হচ্ছে- প্রায় ৪০ লাখ টাকা। অথচ স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে ১৯ হাজার ১৬৮ যান পারাপারে গড় টোল আদায় হতো ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার ২২ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এতে প্রতিদিন পদ্মা সেতুতে রাজস্ব কমেছে প্রায় ২ কোটি টাকা।
এদিকে রাজধানীসহ দেশব্যাপী দুর্বৃত্তের ধ্বংসযজ্ঞ চালালেও তাদের টপ টার্গেটে থাকা পদ্মা সেতুতে সুবিধা করতে পারেনি। বৃহস্পতিবার পদ্মা সেতুর মাওয়া প্রান্তের পদ্মা সেতুর উত্তর থানার কাছে কোটা সংস্কার আন্দোলনকারীরা ব্যারিকেট দেয়ার চেষ্টাকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়। পরে আন্দোলনকারীদের ইটপাটকেলে থানা ভবন ক্ষতিগ্রস্ত হয়। পরে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর আন্দোলনকারীরা অবস্থান নেয় পদ্মা সেতুর মাওয়া চৌরাস্তার গোল চত্ত্বরে। পরে সেখান থেকেও সরিয়ে দেয়া হয়। এরপর আর কোন চ্যালেঞ্জ না আসলেও সর্বোচ্চ সর্তকতায় ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পরদিন শুক্রবার সেতুতে মোতায়েন করা হয় বিজিবি। গত শনিবার থেকে সেতুর নিরাপত্তায় সার্বক্ষনিক মোতায়েন রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেতুর নিরাপত্তায় সেতুর কাছেই স্থাপন করা হয়েছে শেখ রাসেল সেনানিবাস। সেনানিবাস তথা পূর্ণাঙ্গ ক্যান্টনমেন্ট রয়েছে জাজিরায়। মাওয়া প্রান্তেও রয়েছে শেখ রাসেল সেনানিবাসের একটা অংশ। সেতুর স্থল ভাগ ছাড়াও নৌপথেও নজরদারি বাড়ানো হয়েছে। তাই জলে ও স্থলে সেতুর সবখানেই সব রকম পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। এদিকে পদ্মা সেতুতে ধ্বংসযজ্ঞের গুজব ছাড়ানো হচ্ছে। টোল প্লাজা বা সেতু তো দূরের কথা বাস্তবে দুর্বৃত্তরা ধারে কাছেও আসতে পারেনি। এক মিনিটের জন্যও বন্ধ হয়নি, সার্বক্ষণিক সেতু যান চলাচলের জন্য প্রস্তুত রয়েছে। কারফিউর কারণে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এর আগে সিডিউল অনুযায়ী সব ট্রেনও স্বাভাবিক চলাচল করেছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সেতুতে যান চলাচলে কোন  চ্যালেঞ্জ নেই। তবে বর্তমানে কারফিউর কারণে খাদ্যবাহী ট্রাক, পিকাপভ্যান, কাভার্ডভ্যান, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন জরুরি যান চলাচল করছে। কিছু কিছু মোটারসাইকেলও চলছে। তবে নিরাপত্তার স্বার্থে যানবাহনগুলো তল্লাশি করা হচ্ছে। যাতায়তের কারণ সম্পর্কে জেরার মুখেও পরতে হচ্ছে।
মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন জানিয়েছেন, বিশেষ আইনশৃঙ্খলা সভায়ও পদ্মা সেতুর নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page