September 20, 2026, 8:34 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতুতে গত ৮ ঘণ্টায় টোল উঠল পৌনে দুই কোটি টাকা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা সেতুতে ৮ ঘণ্টায় পৌনে দুই কোটি টাকার টোল আদায় হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টায় মুন্সীগঞ্জের মাওয়া এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে এক কোটি ৮১ লাখ ৪৫০ টাকা।পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ সময় শুধু মাওয়া প্রান্তে সাতটি বুথ দিয়ে আদায় হয়েছে এক কোটি ১৩ লাখ ৬৪ হাজার টাকা। আট ঘণ্টায় ১৩ হাজার ৮৮৬টি যানবাহন পার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ৫৮৬১টি। অন্যদিকে, জাজিরা প্রান্ত দিয়ে চার হাজার ৮৪৭টি যানবাহন পার হয়। এর মধ্যে মোটরসাইকেল ছিল ৩১৩টি। মোটরসাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে।

সকালে যানবাহনের কিছুটা চাপ থাকলেও সবাই নির্বিঘ্নে সেতু পার হতে পেরেছেন বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page