March 10, 2026, 2:30 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতুতে গাড়ি না থামিয়ে টোল আদায়ের পরীক্ষামূলক কার্যক্রম শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম (ইটিসিএস) চালু হয়েছে। এতে বুথে গাড়ি না থামিয়ে প্রযুক্তির মাধ্যমে টোল আদায় করা যায়।

বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন পদ্ধতিতে একটি করে বুথে এই পরীক্ষা চলছে।

এতে রেজিস্ট্রেশন করা যেকোনও যানবাহন টোল প্লাজার সামনে এলেই রোবটিক ক্যামেরার মাধ্যমে যানবাহন শনাক্ত করে অটোমেটিক টোল আদায় করা হবে।

নির্ধারিত টোল আদায় হয়ে গেলে অটোমেটিক ব্যারিয়ার উঠে যাবে এবং স্ক্রিনে ব্যালেন্স দেখা যাবে।

সেতু মন্ত্রণালয়ের সচিব মনজুর হোসেন পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করে জানান, বুধবার সকাল থেকে পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। এতে পদ্মা সেতুতে টোল আদায় আরও দ্রুত ও সহজ হবে। আপাতত পরীক্ষামূলক চলবে। স্মার্ট টোল সিস্টেমের জন্য একটি রেজিস্ট্রেশন বুথ এখানে রেখেছি। যারা রেজিস্ট্রেশন করতে চান তারা এখান থেকে করতে পারবেন।

তিনি আরও বলেন এখানে টাচ অ্যান্ড বুথ থাকবে। কারও যদি কার্ড থাকে সেটি দিয়ে টোল দিতে পারবে। প্রতিটি বুথেই ক্যাশ ও ডেবিট কার্ড ব্যবস্থা রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page