October 10, 2026, 10:17 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলার অনুমতি প্রধানমন্ত্রীর ঈদ উপহার :  ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘নিয়ম না মানলে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হয়ে যেতে পারে।’ বৃহস্পতিবার (২০ এপ্রিল) পদ্মা সেতুর টোলপ্লাজা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘শুরুতে আমরা তীব্র সংকটের মুখে পড়ি। এমতাবস্থায় মোটরসাইকেল বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। সময়ের পরিবর্তনে আমার মনে হয় যারা মোটরসাইকেল চালক আছেন, তারা যেতে-আসতে আগ্রহী। তাদের মধ্যে শৃঙ্খলা বোধ, দায়িত্বশীলতা জাগ্রত হয়েছে বলে আমাদের বিশ্বাস।’

মন্ত্রী বলেন, ‘একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে সিদ্ধান্ত দিলেন ঈদ যে, উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করবে। তবে কিছু নিয়মকানুন আছে, ৬০ কিলোমিটার বেগে মোটরসাইকেল চালাতে হবে। সেতুর উপর গাড়ি থামিয়ে ছবি তোলা যাবে না এবং কোনও অবস্থাতেই লেন পরিবর্তন করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘আশাকরি যারা সেতুতে মোটরসাইকেলে আসা যাওয়া করবেন তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। কারণ পদ্মা সেতু জাতির সম্পদ। এই সম্পদ সুশৃঙ্খলভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের কর্তব্য। যদি পদ্মা সেতুতে চলাচলে কোনও যানবাহনের অচলাবস্থা হয় তাহলে পদ্মা সেতুতে আবারও মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ হয়ে যেতে পারে।’

তিনি বলেন, ‘যে অন্যায় করবে, নিয়ম মানবে না তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। তবে সকাল থেকে চালকরা নিয়ম মেনে চলছে। আশাকরি এই ধারা অব্যাহত থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন সেতু সচিব মো. মনজুর হোসেন, মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page