April 2, 2026, 12:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

পদ্মা সেতুর উদ্বোধনী ট্রেনে পাথর নিক্ষেপকারী কিশোর আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ১০ অক্টোবর পদ্মা রেল সেতু উদ্বোধনের জন্য ঈশ্বরদী থেকে রাজবাড়ী রেলস্টেশনে আসা উদ্বোধনী ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাতুল শেখ (১৩) নামে অভিযুক্ত এক কিশোরকে আটক করেছে জিআরপি রেলওয়ে থানা পুলিশ।

শনিবার বেলা সাড়ে ১২টায় রাজবাড়ী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত রাতুল শেখ পাংশা উপজেলার সত্যজিৎপুর গ্রামের সিরাজ শেখের ছেলে। সে অষ্টম শ্রেণির একজন ছাত্র।

রাজবাড়ী রেলওয়ে(জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোমনাথ বসু জানান, আগামী ১০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা রেল সেতু উদ্বোধন করবেন। রেল সেতু উদ্বোধনী ট্রেন ঈশ্বরদী থেকে শুক্রবার সকালে আসার সময় পাংশার কালিকাপুর ব্রিজ অতিক্রম করলে সেখান থেকে দুটি পাথর ট্রেনে ছুড়ে মারা হয়। একটি পাথর ট্রেনের নিচে লাগে ও অপরটি ট্রেনের একটি এসি বগি দরজার গ্লাসে লাগলে গ্লাসটি ভেঙে যায়। এ সময় জিআরপি পুলিশ, আরএনবি ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে ওই কিশোর কে শনাক্ত করে শুক্রবার সন্ধ্যায় আটক করা হয়। শনিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page