March 27, 2026, 4:55 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

পবিত্র কুরআন অবমাননা রোধে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাল ওআইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র কুরআন অবমাননার পুনরাবৃত্তি রোধ করতে সম্মিলিত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন দেয়ার ব্যাপারে রোববার ওআইসির জরুরি বৈঠক হয় এবং ওই বৈঠক শেষে এ আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় রোববার ৫৭ সদস্যবিশিষ্ট সংস্থা ওআইসির এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠক শেষে ওআইসির মহাসচিব হুসেইন ব্রাহিম তাহা বলেন, আমরা আন্তর্জাতিক সমাজের কাছে ধারাবাহিকভাবে এই বার্তা পাঠাতে থাকব তারা যেন একটি আন্তর্জাতিক আইন মেনে চলার ক্ষেত্রে সচেষ্ট হয় যে আইনে যেকোনো ধর্মের অবমাননা নিষিদ্ধ করা হয়েছে।

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়।তাদেকে এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কুরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।

ইরান তাৎক্ষণিকভাবে ইসলাম অবমাননাকর এ তৎপরতার তীব্র নিন্দা জানায়। এরপর আরো বহু মুসলিম দেশ সুইডেনে পবিত্র কুরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page