October 28, 2026, 1:11 pm
শিরোনামঃ
বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট আইজেনকটের সঙ্গেই জোট বাঁধতে পারে আরব দলগুলো দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পবিত্র কোরআন অবমাননার অভিযোগে পাকিস্তানে খ্রিস্টানদের বাড়িঘর-গির্জায় আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পবিত্র কোরআন অবমাননার অভিযোগে পাকিস্তানের পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশের একটি শহরে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে দেশটির একদল উন্মত্ত জনতা। এ সময় খ্রিস্টানদের বেশ কিছু বাড়িঘরও জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে সেখানকার পুলিশ ও খিস্ট্রান নেতারা জানিয়েছেন।

বুধবার পাকিস্তানের শিল্পনগরী ফয়সালাবাদের জারানওয়ালা শহরে খ্রিস্টানদের ওপর হামলা ও তাদের বাড়িঘরে অগ্নিসংযোগের এই ঘটনা ঘটেছে। ফয়সালাবাদ পুলিশের মুখপাত্র নাভিদ আহমদ বলেছেন, খ্রিস্টান ধর্মাবলম্বী দুই ব্যক্তি পবিত্র কোরআনের অবমাননা করেছেন বলে অভিযোগ ওঠার পর বিক্ষুব্ধ জনতা ওই সম্প্রদায়ের ওপর হামলা চালিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা দেশটির সংবাদমাধ্যম ডন ডটকমকে বলেছেন, ব্লাসফেমির অভিযোগে জারানওয়ালা তহসিলের বেশ কয়েকটি গির্জা ভাঙচুর করেছে উত্তেজিত জনতা।

জারানওয়ালা তহসিলের যাজক ইমরান ভাট্টি বলেন, ইসা নাগরী এলাকায় অবস্থিত স্যালভেশন আর্মি গির্জা, ইউনাইটেড প্রেসবিটারিয়ান গির্জা, অ্যালাইড ফাউন্ডেশন গির্জা এবং শেহরুনওয়ালা গির্জা লুটপাট ও ভাঙচুর করা হয়েছে।

তিনি বলেন, ব্লাসফেমির দায়ে অভিযুক্ত এক খ্রিস্টান পরিচ্ছন্নতা কর্মীর বাড়িও গুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে বলে জানিয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে বলে মনে হচ্ছে। বিপুলসংখ্যক মানুষ খ্রিস্টানদের বাড়িঘরে হামলা চালিয়েছে। কয়েক ডজন বিক্ষোভকারী ওই এলাকার একটি মহাসড়ক অবরোধ করেছে।

পুলিশের মুখপাত্র আহমদ সহিংসতার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানাননি। এছাড়া কোনও গির্জা পুড়িয়ে দেওয়া হয়েছে কি না সেটিও নিশ্চিত করেননি তিনি।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক পোস্টে বাড়িঘর ও অন্যান্য স্থাপনার পাশাপাশি কয়েকটি গির্জায় আগুন জ্বলতে দেখা গেছে। পাঞ্জাবের পুলিশ প্রধান উসমান আনোয়ার বলেছেন, পুলিশ বিক্ষোভকারীদের সাথে আলোচনা করছে এবং এলাকাটি ঘিরে রাখা হয়েছে।

পাকিস্তানে ধর্ম অবমাননার দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। যদিও এই অভিযোগে দেশটিতে এখন পর্যন্ত কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি। তবে দেশটিতে বিচারের আগেই অনেক অভিযুক্তকে বিক্ষুব্ধ জনতার পিটিয়ে হত্যার রেকর্ড রয়েছে। সূত্র: রয়টার্স, ডন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page