September 14, 2026, 5:46 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পরমাণু আলোচনার সঙ্গে ইরানের উন্নয়ন সম্পর্কযুক্ত নয় : ইরানের প্রেসিডেন্ট রায়িসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ৫ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে যে আলোচনা চলছে তার ওপরে ইরানের উন্নয়নের বিষয়টি নির্ভর করে না এবং আলোচনার ফলাফলের উপর ইরান নির্ভরশীল নয়। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের উপর আমেরিকা যে অবৈধ নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তা অবশ্যই প্রত্যাহার করতে হবে।

দেশের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে গতকাল (মঙ্গলবার) এসব কথা বলেছেন প্রেসিডেন্ট রায়িসি। তার এ সাক্ষাৎকার সরাসরি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়।

সাক্ষাৎকারে তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশকে এমন শক্তিশালী পর্যায়ে নেয়া দরকার যাতে শত্রুরা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য হয়।

প্রেসিডেন্ট রায়িসি তার প্রশাসনের পররাষ্ট্রনীতি সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, ইরান সারা বিশ্বের সঙ্গে ভারসাম্য ও সামঞ্জস্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে চলেছে তবে ইরান অনেক দেশকে বাদ দিয়ে সুনির্দিষ্ট কিছু দেশের সঙ্গে সম্পর্ক সীমাবদ্ধ রাখতে চায় না। সাংহাই সহযোগিতা পরিষদের সদস্য পদ লাভের জন্য এই একই নীতি অনুসরণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, “যেসব দেশ পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমাদের সাথে সম্পর্ক রাখবে, আমরাও তাদের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক রক্ষা করব।”

সৌদি আরবের সঙ্গে ইরানের সাম্প্রতিক সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে প্রেসিডেন্ট রায়িসি বলেন, এই দেশটির সঙ্গে সমস্ত মতপার্থক্য থাকা সত্ত্বেও ইসলামি প্রজাতন্ত্র ইরান কখনো সৌদি আরবকে প্রকৃত শত্রু দেশ হিসেবে বিবেচনা করেনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page