September 21, 2026, 11:50 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

পরমাণু আলোচনা আবার শুরু করার উপায় নিয়ে ল্যাভরভের সঙ্গে কথা হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সমিান্তবাণী ডেস্ক :  ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান দু’দিনের এক রাষ্ট্রীয় সফরে রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছেছেন। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, আমির-আব্দুল্লাহিয়ান আজ (বুধবার) সকালে মস্কো পৌঁছান। তিনি সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ পদস্থ রুশ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মস্কো বিমানবন্দরে পৌঁছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ল্যাভরভের সঙ্গে তার আলোচনার অন্যতম বিষয়বস্তু হবে পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করার আলোচনা আবার চালু করা।তিনি বলেন, রাশিয়ার সঙ্গে ইরানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা হবে তার মস্কো সফরের অন্যতম উদ্দেশ্য।

প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির বিগত দেড় বছরের শাসনামলে রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক লেনদেন সাড়ে তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে বলে জানান আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, এই লেনদেন আরো বহুগুণে বাড়ানো যায় এবং তার এ সফরে এ বিষয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হবে।

রাশিয়ার সঙ্গে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করাকে ইরান বিশেষ গুরুত্ব দিচ্ছে- জানিয়ে আমির-আব্দুল্লায়িান বলেন, রাশিয়ার সঙ্গে তার দেশের প্রতিরক্ষা সহযোগিতা বিশ্বের তৃতীয় কোনো দেশের জন্য ক্ষতিকর নয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page