April 6, 2026, 4:32 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পরমাণু নিয়ে পার্লামেন্টে পাস হওয়া আইনের সাথে সঙ্গতি রেখেই চুক্তি হয়েছে : ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির তেহরান সফরের সময় দুই পক্ষের মধ্যে যে চুক্তি হয়েছে তা ইরানের পার্লামেন্টে পাস হওয়া আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

তিনি আজ (রোববার) ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। গতকাল (শনিবার) ইরান ও আইএইএ যৌথভাবে ঘোষণা করে যে, দুপক্ষের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং কিছু অমীমাংসিত ইস্যুর সমাধান করার জন্য তারা চুক্তিতে উপনীত হয়েছে। আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসির দুদিনব্যাপী তেহরান সফরের শেষ পর্যায়ে ওই যৌথ বিবৃতি ঘোষিত হয়।

সফরে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামির সঙ্গে সাক্ষাৎ করেন গ্রোসি। সফরকালে ইরান আইএইএকে আরো বেশি সহযোগিতা করতে এবং ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সংস্থাটির বিশেষজ্ঞদের পরিদর্শন আরো বাড়াতে সম্মত হয়।

কিন্তু এই চুক্তিতে ২০২০ সালের ডিসেম্বরে ইরানের পার্লামেন্টে দেশের পরমাণু কর্মসূচির ব্যাপারে পাস হওয়া আইন লঙ্ঘিত হয়েছে কিনা- জানতে চাইলে কামালবান্দি বলেন, কোনো অবস্থাতেই ওই আইন লঙ্ঘিত হয়নি বরং পার্লামেন্টের আইনটির সঙ্গে সঙ্গতি রেখেই চুক্তি করা হয়েছে। ইরানের পার্লামেন্টে পাস হওয়া আইনটিতে বলা হয়েছে, ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অতিরিক্ত কোনো সহযোগিতা আইএইএকে করা যাবে না।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page