September 12, 2026, 10:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় দুই শতাধিক গাছের চারা রোপণ মাগুরায় পাওনা টাকা নিয়ে বীর মুক্তিযোদ্ধার মামলা ; তিন সাক্ষীর জবানবন্দি নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী সারের কোনো ক্রাইসিস নেই কিন্তু দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে : কৃষিমন্ত্রী সরকারি ছুটি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘অফ ডে’ থাকবে না : ত্রাণমন্ত্রী সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ টনের বেশি খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন
এইমাত্রপাওয়াঃ

পরমাণু নিরস্ত্রীকরণে নেতৃত্ব দেয়ার যোগ্য নয় আমেরিকা ; হিরোশিমায় অ্যাটম বোমা বর্ষণের বার্ষিকীতে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাপানের হিরোশিমা নগরীতে অ্যাটম বোমা বর্ষণের ৭৮তম বার্ষিকীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে, পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে আমেরিকা নেতৃত্ব দেয়ার যোগ্য নয়।

তেহরান বলেছে, আমেরিকা হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পরমাণু বোমা বর্ষণ করেছে এবং কয়েক লাখ মানুষ হতাহত হয়েছে।  এছাড়া, ইহুদিবাদী ইসরাইল যে পরমাণু অস্ত্র তৈরি করেছে তার প্রধান সমর্থক হচ্ছে আমেরিকা। সে ক্ষেত্রে আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় আমেরিকা কোনভাবেই নেতৃত্ব দিতে পারে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (রোববার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে এ বিষয়ে জোরালোভাবে প্রশ্ন তোলেন।
তিনি বলেন, “পরমাণু অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আমেরিকার কালো ইতিহাস রয়েছে। তারা ইহুদিবাদী ইসরাইলকে বিশাল অস্ত্র তৈরির ক্ষেত্রে সহযোগিতা দিয়েছে। এরপরও কী তারা পরমাণু অস্ত্র নিষিদ্ধ করার ব্যাপারে ঝাণ্ডাবাহিক হতে পারে?”
ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আমেরিকা যে প্রশ্ন তুলে আসছে তা প্রত্যাখ্যান করে নাসের কানয়ানি বলেন, ইচ্ছাকৃতভাবে ওয়াশিংটন বিশাল মিথ্যা কথা বলছে।
১৯৪৫ সালের ৬ আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমা শহরে পরমাণু বোমা হামলা চালায় যাতে ওই বছর শেষে মৃতের সংখ্যা এক লাখ চল্লিশ হাজারে দাঁড়ায়। আর ৯ আগস্ট নাগাসাকি শহরে যে বোমা হামলা চালানো হয় তাতে নিহত হয়েছিল ৭০ হাজার মানুষ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page